ইংল্যান্ডের হৃদয় ভাঙল দক্ষিণ আফ্রিকা। জাপানে অনুষ্ঠিত বিশ্বকাপ রাগবির ফাইনালে ইংলিশদের ৩২-১২ পয়েন্টে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১২ বছর পর ফের চ্যাম্পিয়নের মুকুট পড়ল দেশটি।
সর্বশেষ ২০০৭ সালে রাগবি বিশ্বকাপ ঘরে তুলেছিল দক্ষিণ আফ্রিকা। এদিন পাওয়ার রাগবি উপহার দিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে দেশটি।
রাগবি বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নও দিন জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। ফাইনাল ম্যাচটি দেখতে সাধারণ মানুষকে আগ্রহী করতে বেলা সাড়ে ১১টায় একটি র্যালি বের করে তারা। র্যালিটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ফাইনালের প্রচারণা করে।
এরপর পৌনে তিনটা রাগবির বিশ্বকাপ ফাইনাল ম্যাচ বড় স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন ।
২০২৩ সালে পরবর্তী রাগবি বিশ্বকাপ ফ্রান্সে অনুষ্ঠিত হবে।