কারো অনেক টাকা, তার মানে তিনি ইচ্ছামতো খরচ করেন-এমনটা আমরা অনেকেই ভেবে থাকি। আসলে কি তাই? মোটেও না। ধনী ব্যক্তিরা কখনো এভাবে খরচ করেন না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তারা জীবনকে যাপন করেন।
অন্যের জিনিস দেখে প্রলুব্ধ হওয়া: কোনো বন্ধু দামি গাড়ি কিনেছে বলেই বুদ্ধিমান ধনকুবের নিজেও একটা কেনার কথা ভাবেন না। যেখান থেকে তার দীর্ঘমেয়াদি লাভ আসবে না, সেখানে তারা খরচ করেন না। তারা বিলাসিতার জন্য গাড়ি কেনেন না, গাড়ি কেনেন দ্রুত গন্তব্যে পৌঁছে কাজের সময় বাঁচাতে। এমনি ভাবে তাদের সব কাজের পেছনেই যৌক্তিক কারণ থাকে।
আরও পড়ুন: ধনী হওয়ার কৌশল
অপ্রয়োজনীয় জিনিস আগে নয়: বাসা ভাড়া, বিভিন্ন বিল, বেতন ইত্যাদি সুনির্দিষ্ট খাতে ধনীরা সবার আগে খরচ করেন। এসব খরচ না মেটা পর্যন্ত তারা অন্য কিছুতে দৃষ্টি দেন না। এতে তাদের মধ্যে আয় ব্যয়ের একটি সঠিক চিত্র তৈরি হয়, যা বাকি টাকা খরচের ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা তৈরি করে।
সপ্তাহ বেছে খরচ: ধনীরা প্রায়ই ‘খরচ-বিহীন’ দিন বা সপ্তাহ পালন করেন। এতে যেমন অর্থ সাশ্রয় হয় তেমনি অন্য কাজে মনোযোগ বৃদ্ধি পায়। প্রতি মাসে এক সপ্তাহ আর প্রতি সপ্তাহের একদিন ‘খরচ-বিহীন’ থাকার চেষ্টা করেন তারা।
বেশি টাকার বাড়ি: অযথা বেশি টাকার বাড়িতে ধনীরা থাকতে চান না। যে দামের বাড়িতে থাকলে তার সম্মান বাঁচে, প্রয়োজন মেটে সেটিই তারা বেছে নেন।