মেষ : ঠিকাদার ও প্রকৌশলীদের খ্যাতি ও অর্থ বৃদ্ধি হবে। তবে মাংসপেশিজনিত রোগ ভোগ আছে। স্ত্রীর পেটের পীড়া ও রক্তচাপ বাড়তে পারে।
বৃষ : দাম্পত্য জীবনের সমস্যা থেমে যাবে। দূর ভ্রমণে দুর্ঘটনা ঘটতে পারে। হঠাৎ আয় থেমে যাবে।
মিথুন : রোগ ভোগে দাম্পত্য জীবনে সুখ দূর হবে। বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। স্ত্রীর ব্যবসায় নতুন চুক্তিপত্র কার্যকর হবে।
কর্কট : কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। অলসতা ও স্ত্রীর সঙ্গে ঝগড়া বাধতে পারে।
সিংহ : ব্যবসায় উন্নতি যোগ আছে। সংসারে অর্থ নিয়ে দ্বন্দ্ব দেখা দেবে। মাংসপেশি ও অর্শরোগে কষ্ট পাবে।
কন্যা : কর্মক্ষেত্রে অতৃপ্তির জন্য মেজাজ গরম থাকবে। অসতর্কতায় দুর্ঘটনা ঘটতে পারে। ভ্রমণে সন্তানের আঘাত প্রাপ্তি যোগ আছে।
তুলা : ব্যবসায় বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে। বাড়ি তথা ভবন সংস্কারে অর্থ ব্যয় হবে। শরীরের যতœ নিন।
বৃশ্চিক : বাড়ি নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বাধতে পারে। অর্থ সঞ্চয়ের পরিবেশ আসবে। সম্পত্তি ক্রয় করে বাড়ি করার সম্ভাবনা আছে।
ধনু : কর্মে উন্নতি যোগ আছে। বিদেশ ভ্রমণ নিয়ে সংসারে ঝগড়া বাধতে পারে। গায়ে ব্যথা ও অলসতা দেখা দেবে।
মকর : প্রযুক্তিবিদের বিদেশ যাওয়ার সুযোগ আসবে। অধিক অর্থ ব্যয়ের জন্য সংসারে তর্কবির্তকের সূচনা হবে। আশা পূরণে বাধা আসবে।
কুম্ভ : বিদেশ ভ্রমণের কাগজপত্র অল্প অসমাপ্ত থাকবে। সে জন্য স্ত্রীর আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে। ভবনে অর্থ খরচ হতে পারে।
মীন : স্ত্রী ও অংশীদারিদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে। প্রকাশ্য শত্রুরা অর্থ সঞ্চয়ে বাধাগ্রস্ত করবে। বিদেশ ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে।