আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপটি অগ্রসর হয়ে গতকাল সকালে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় এসে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে এবং ভারত-বাংলাদেশ উপক‚লের দিকে অগ্রসর হচ্ছে। গতকাল সন্ধ্যা ৬টা নাগাদ এটি বাংলাদেশের কক্সবাজার উপক‚ল থেকে হাজার কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছিল। নি¤œচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা করছেন আবহাওয়াবিদরা, যার নাম হবে
‘বুলবুল’। গতকাল নাগাদ নিম্নচাপটির তেমন কোনো প্রভাব দেশের অভ্যন্তরে না পড়লেও দেশের চারটি প্রধান সমুদ্রবন্দরে এক নম্বর সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘নি¤œচাপটি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ারও শঙ্কা রয়েছে। তবে তা এখনো নিশ্চিত নয়। এখন পর্যন্ত এটি ভারতের ওড়িশা এবং বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা উপক‚লের দিকে এগোচ্ছে। উপক‚লের কাছাকাছি আসতে আরও ২-৩ দিন লেগে যাবে। তবে প্রতি ঘণ্টাতেই এর গতিপথ পরিবর্তনের সম্ভাবনা থাকায় এটি অন্যদিকেও ঘুরে যেতে পারে।’
নি¤œচাপটির সর্বশেষ অবস্থা সম্পর্কে গতকাল অধিদপ্তরের ৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সামান্য পশ্চিম দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছিল। এটি গতকাল সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০১০ কিলোমিটার ও কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ১০৩৫ কিলোমিটার ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৭৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভ‚ত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। দেশের চারটি প্রধান সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
নি¤œচাপটি ধীরে ধীরে প্রবল হলেও এখনো বাংলাদেশের অভ্যন্তরের আবহাওয়ার ওপর গতকাল এর তেমন কোনো প্রভাব দেখা যায়নি। তবে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আবহাওয়াবিদরা বলছেন, সাগরে নিম্নচাপে তৈরি হলে স্থলভাগে তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। আগের দিনের থেকে প্রায় এক ডিগ্রি বেড়ে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশেই আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সে হিসেবে এই নি¤œচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘বুলবুল’।