নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে এলাকাবাসী হাতেনাতে আবুল বাশার ওরফে বাদশাকে (৪০) আটক করা হয়েছে বলে জানান ওই থানা ওসি মো. রাশেদুজ্জামান। বুধবার সকালে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি জানান, অভিযুক্ত বাদশা ওই ইউনিয়নের বালুরচর গ্রামের তারা মিয়ার ছেলে এবং পেশায় একজন দিনমজুর। স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে খবর দিলে পুলিশ তাকে আটক করে। বুধবার ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে নেত্রকোনা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে করেছে বলেও জানান তিনি।