গোপালগঞ্জে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ

গোপালগঞ্জ শহরতলির কারারগাতী ও কুয়াডাঙ্গা গ্রামে জনৈক সাবু চৌধুরী কর্র্তৃক জাল সোলেনামা সৃষ্টি করে দুই শতাধিক হিন্দু পরিবারকে উচ্ছেদচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ-মিছিল ও স্মারকলিপি দিয়েছেন কুয়াডাঙ্গা, কারাগাতী ও দুর্গাপুরের শহস্রাধিক মানুষ।

গতকাল বুধবার সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর হোসেন ফরাজীর নেতৃত্বে এলাকাবাসী ঘণ্টাকালব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা যুবলীগের সভাপতি জিএম সাহাবুদ্দিন আযম, গোপালগঞ্জ পৌরসভার কাউন্সিলর আলিমুজ্জামান বিটু, দুর্গাপুর ইউপির সদস্য চানমিয়া প্রমুখ।

পরে শহরে একটি বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে ১০৯ জন স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা দ্রত বিষয়টি সমাধান করে দেবেন বলে আন্দোলনকারীদের আশ্বস্ত করেন।