মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বড়লিয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই গ্রামের হাজী মো. সাঈদ বেপারীর বাড়ির আম গাছে ঝুলন্ত অবস্থায় বাপ্পি শেখের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বড়লিয়া গ্রামের রমিজউদ্দিন শেখের ছেলে।
টঙ্গীবাড়ি থানার এসআই মো. মুজাহিদ জানান, নিজ বাড়ির অদূরে সাঈদ বেপারীর বাড়ির রাস্তা সংলগ্ন আম গাছের ডালের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বেলা ১২টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি জানান, বাপ্পি শেখের স্ত্রী ও এক সন্তান রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার ক্ষোভে ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।