মধ্যপাড়া পাথর খনিতে নতুন ব্যবস্থাপনা পরিচালক

দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (জিএম মাইন্স) এ বি এম কামরুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার পেট্রোবাংলার এক অফিস আদেশে তাকে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

কামরুজ্জামান দীর্ঘদিন বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও অনুসন্ধান) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে ১৩ জানুয়ারি তিনি পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (জিএম মাইন্স) পদে যোগদান করেন। মধ্যপাড়ায় যোগদানের পূর্বপর্যন্ত তিনি ওই পদে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (আন্ডারগ্রাউন্ড অপারেশন অ্যান্ড মাইনিং) আবু তালেব ফরাজী।