মাদ্রাসাছাত্র নিহত

মাদারীপুরে মামলা প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

মাদারীপুর সদর উপজেলার গাছবাড়িয়া জামিয়া কারিমিয়া কওমি মাদ্রাসার ছাত্রকে টাকা চুরির অভিযোগে নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। পুলিশ গ্রেপ্তার করেছে প্রধান আসামিসহ তিনজনকে।

মামলা এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাছবাড়িয়া জামিয়া কারিমিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র হাসিবকে নির্যাতনের পর হত্যার ঘটনায় নিহতের বাবা আনোয়ার মাতুব্বর বাদী হয়ে মাদ্রাসার শিক্ষক ইউসুফ আলী মোল্লাকে প্রধান এবং আবুল বাসার ও ইলিয়াছ মোল্লাকে আসামি করে গতকাল শুক্রবার সকালে হত্যা মামলা করেন। পরে ওই তিনজনকে গ্রেপ্তারের পর দুপুরে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

মাদারীপুর সদর থানার ওসি সাওগাতুল আলম ঘটনা সত্যতা স্বীকার করেছেন।