কংগ্রেস বর্জনকারীরা ফিরে আসতে চাচ্ছে : মেনন

দশম কংগ্রেসের পর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নবনির্বাচিত কমিটি প্রয়াত সভাপতি অমল সেনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে যশোরের বাঘারপাড়ার উপজেলার বাকড়িতে তার সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা।

এসময় পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, দশম কংগ্রেস নিয়ে পার্টির মধ্যে কোনো বিভাজন হয়নি। কিছু লোক বর্জন করলেও কংগ্রেস শতভাগ সফল হয়েছে। পার্টিকে সুসংগঠিত ও কংগ্রেসে নেওয়া কর্মসূচিগুলো বাস্তবায়নে খুলনার সাংগঠনিক সভার মধ্য দিয়ে বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। ধারাবাহিকভাবে তা চলবে।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিট ব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, মুস্তাফা লুৎফুল্লাহ এমপি, অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, নজরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিকী, দীপংকর সাহা দিপু, কেন্দ্রীয় বিকল্প সদস্য সবদুল হোসেনসহ যশোর ও নড়াইলের নেতাকর্মীরা।