বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারের হল অব ফেমে গতকাল শনিবার অনুষ্ঠিত হয় বাইক স্টান্টভিত্তিক রিয়েলিটি শো উত্তরা মোটরস এবং বাজাজ নিবেদিত ‘পালসার স্টান্টম্যানিয়া’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। শুরু থেকে শেষ পর্যন্ত ১১টি এপিসোডের পারফরম্যান্স, অ্যাকুরেসি আর টাইমিংয়ের বিচারে গ্র্যান্ড ফিনালেতে বাংলাদেশের প্রথম স্টান্ট সুপারস্টার আবদুল কাইয়ুম জিতে নিয়েছেন ১০ লাখ টাকার পাশাপাশি নতুন বাজারে আসা হাইটেক পালসার এনএস ১৬০ এফআই এবিএস বাইক। বিজ্ঞপ্তি