গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশে নগরায়ণ বা গ্রামের বিস্তার কোনো কিছুই অপরিকল্পিতভাবে করা যাবে না। গতকাল শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে ‘বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০১৯’ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি পরিকল্পনাবিদ ড. এ কে এম আবুল কালাম ও সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান, রাজউকের নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, ‘সুপরিকল্পিতভাবে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। দেশে নগরায়ণ বা গ্রামের বিস্তার কোনো কিছুই অপরিকল্পিতভাবে করা যাবে না। সব ইমরাত নির্মাণ পরিকল্পনার অধীন হতে হবে। শহরের সুবিধা গ্রামের মানুষের কাছে আমরা পৌঁছাতে চাই। তবে গ্রামে বা শহরে যত্রতত্র, যথেচ্ছভাবে ভবন নির্মাণ করে সুপরিকল্পনার ব্যাঘাত সৃষ্টি যাতে না হয়, সে লক্ষ্যে আমরা কাজ করছি।’
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরাধ্য সাধনা ছিল একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ। যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ সব সুযোগ মানুষের জন্য নিশ্চিত হবে। সে লক্ষ্য নিয়ে আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে নান্দনিক ও পরিবেশসম্মত আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জন্য এখন আমরা কাজ করে যাচ্ছি।’
শ ম রেজাউল করিম আরও বলেন, ‘একটা মাস্টারপ্ল্যানের অধীন সমগ্র বাংলাদেশ এগিয়ে চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিষ্কার নির্দেশনা হচ্ছে, গ্রামের কৃষিজমি থেকে শুরু করে ব্যক্তিগত জমিতেও ভবন নির্মাণ বা যেকোনো কার্যক্রম গ্রহণ করতে হলে সেটা পরিকল্পনা অনুযায়ী হতে হবে। এ জন্য আমরা কর্মসূচি গ্রহণ করেছি। আমরা চাই দেশকে সুসংগঠিতভাবে এগিয়ে নিতে। এ ড়্গেত্রে পরিকল্পনাবিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আধুনিক নির্মাণ বা পরিকল্পিত যেকোনা সৃষ্টির ড়্গেত্রে পকিল্পনাবিদদের ভূমিকা রয়েছে।’