আগামীকালের জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামীকাল সোমবারের (১১ নভেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ১১ নভেম্বর ২০১৯ তারিখের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১১ তারিখের জেএসসি ১৩ তারিখে এবং জেডিসি ১৬ তারিখে একই সময়ে অনুষ্ঠিত হবে।’

এর আগে গতকাল শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষাও স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। স্থগিত হওয়া শনিবারের জেএসসি পরীক্ষা আগামী ১২ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।