চাকরিতে আয় বাড়বে সিংহের, দাম্পত্যজীবনে অশান্তি বাড়বে মীনের

মেষ : রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। ব্যবসায় বিনিয়োগ করা মূলধন ক্ষতির সম্মুখীন। বিদেশ গমনের ভিসায় জটিলতা দেখা দেবে।

বৃষ : শত্রুদের দমন করা সহজ হবে। স্বাস্থ্যের জন্য জমা অর্থ ব্যয় হবে। আয় আশানুরূপ নয়।

মিথুন : এজেন্সি ব্যবসায় লাভবান হতে পারেন। স্নায়ুরোগে ভোগার আশঙ্কা আছে। সন্তানের অসুস্থতা বাড়তে পারে।

কর্কট : উচ্চপদে মনোনীত হয়েও সঠিক সময়ে কাগজপত্র হস্তগত না হওয়ায় কার্যকর হতে দেরি হবে। কাজে বন্ধুদের সহযোগিতা থাকবে। মায়ের স্বাস্থ্য খুবই খারাপ থাকবে।

সিংহ : চাকরিতে আয় বাড়বে। ব্যবসায় বন্ধুদের সহযোগিতা থাকবে। সংসারের দ্বন্দ্ব দূর হবে না।

কন্যা : শারীরিক অক্ষমতায় কোনো কাজ শেষ হতে দেরি হবে। দাম্পত্য কলহ শেষ হবে না। কাজে-কর্মে অতৃপ্তি থেকে যাবে।

তুলা : দাম্পত্যজীবনে অশান্তি দেখা যায়। স্নায়ুরোগে পীড়া দেবে। ভবনে অর্থ ব্যয় হবে।

বৃশ্চিক : ব্যবসায় অর্থ বিনিয়োগ ভালো হবে না। যৌনরোগ বৃদ্ধি হতে পারে। শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালো হবে না।

ধনু : কর্মক্ষেত্রে ঝামেলা দেখা দিতে পারে। নিজের ও মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। আংশিক সঞ্চয় হতে পারে।

মকর : আত্মীয়র সহযোগিতায় ব্যবসায় বাড়তে পারে। রোগ ভয় থাকবে। অর্থ সঞ্চয় দেরিতে হবে।

কুম্ভ : ব্যবসায় কিছুটা আয় বাড়তে পারে। সন্তানের জন্য অতৃপ্তি বাড়বে। কাজের চাপ বাড়বে।

মীন : রোগের জন্য দাম্পত্যজীবনে অশান্তি বাড়বে। মায়ের রোগ থেকেই যাবে। কাজের ভিড় বাড়তে পারে।