৯ বছরে ৮ সন্তানের জন্ম!

৯ বছরের ব্যবধানে ৮ সন্তানের জন্ম দিয়ে আলোচনায় এসেছেন ব্রিটেনের ইমোজেন বনহাম নামের এক নারী। নিজেকে দেশের মধ্যে ‘সবচেয়ে বেশি সন্তান জন্ম দেওয়া নারী’ দাবি করে মিররকে তিনি জানান, আরও সন্তান নিতে চান।

ইমোজেনের বয়স এখন ৩০ চলে। এর মধ্যে আরও দুই সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন!

‘মানুষ ভাবে আমি পাগল, কিন্তু আমার গর্ভবতী হতে ভালো লাগে। সন্তান জন্ম দিতে ভালোবাসি,’ বলছিলেন সাত মেয়ে এবং এক ছেলে সন্তানের মা ইমোজেন।

‘এর নাম ভালোবাসা, বন্ধন। ওদের বুকে নিলেই আমার ভেতরে তাদের অনুভব করি।’

আট সন্তানকে লালন-পালন করতে ইমোজেনকে অবশ্য একটু হিমশিম খেতে হয়। বাইরে গেলে দুটো গাড়ির দরকার পড়ে।

বড় পাঁচ মেয়ের জন্য বিশাল একটি বেডরুম বানাতে হয়েছে। ছোট রুমে থাকে দুইজন। সবচেয়ে ছোটজন ইমোজেন এবং তার স্বামী পিটারের সঙ্গে থাকে।