স্ত্রীর রোগ বৃদ্ধিতে অর্থ ব্যয় মিথুনের, আয়ে বাধা আসতে পারে বৃশ্চিকের

মেষ : অবিবাহিতদের বিয়ের যোগ আছে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তি আছে। তবু অর্থচিন্তা থাকবে।

বৃষ : রোগের সঠিক চিকিৎসা না হলে অক্ষম হয়ে পড়বেন। স্ত্রীর স্বাস্থ্যও ভালো নয়। সুতরাং অধিক অর্থ ব্যয়ের আশঙ্কা আছে।

মিথুন : স্ত্রীর রোগ বৃদ্ধিতে অর্থ ব্যয় হবে। চিকিৎসার জন্য বিদেশ যেতে হতে পারে। সংসারে তেমন খারাপ প্রভাব না পড়লেও মনে শান্তি থাকবে না।

কর্কট : কাজে বাধা না থাকলেও রোগে অর্থ নাশ হবে। বন্ধুদের উপকার মনে রাখার মতো। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য হতে পারে।

সিংহ : গায়ে ব্যথা ও ডায়াবেটিস বাড়তে পারে। স্ত্রীর পেটের পীড়া বাড়বে। আয় থেকে ব্যয় বেশি হবে।

কন্যা : ব্যববসায় উন্নতি যোগ আছে। সম্পদ ক্রয়ের পরিবেশ থাকবে। বিদেশ ভ্রমণ বাতিল করতে হবে।

তুলা : কর্মক্ষেত্রে অতৃপ্তি বিরাজ করবে। জমি বেচার পরিবেশ আসবে। পেটের পীড়ায় কষ্ট পাবেন।

বৃশ্চিক : স্নায়ুরোগের প্রভাব বাড়বে। আয়ে বাধা আসতে পারে। শেষ পর্যন্ত বিনিয়োগ হবে না।

ধনু : মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। রাগ কমলে, আত্মীয়দের ওপর প্রভাব খাটানো সহজ হবে। পানি থেকে দূরে থাকুন।

মকর :  কর্মস্থলে কাজের চাপ বাড়বে। মন ধর্ম-কর্মের প্রতি আসক্তি বাড়তে পারে। স্ত্রীর নৌ-দুর্ঘটনা যোগ আছে।

কুম্ভ : আত্মীয়র জন্য স্বল্প ভ্রমণ হতে পারে। বিভিন্ন রোগের জন্য মন ভালো থাকবে না। ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে।

মীন : চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন বিনিয়োগ ভালো হবে না। সন্তানের অসুখ হতে পারে।