বড় লভ্যাংশ ঘোষণা লোকসানি এসিআই’র

লোকসান সত্ত্বেও গত হিসাব বছরের জন্য বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা দিয়েছে এসিআই লিমিটেড। লভ্যাংশের ধারাবাহিকতা রক্ষায় পুঞ্জীভূত মুনাফা থেকে এ লভ্যাংশ দেবে কোম্পানিটি।

গত হিসাব বছরের জন্য ১১৫ শতাংশ লভ্যাংশ  ঘোষণা করেছে এসিআই, যার ১০০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ  বোনাস দেওয়া হবে।  ডিএসই সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ হিসাব বছর শেয়ারপ্রতি এসিআই লোকসান করেছে ১৪  টাকা ৮৭ পয়সা, ফলে শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৯৬ টাকা ৫৯ পয়সা। কোম্পানিটির এজিএম ২৩ ডিসেম্বর, রেকর্ড ডেট ৩ ডিসেম্বর।