গ্রাহক নওশের আহমেদ ওরফে তামান্নাকে তার পাওনা টাকা আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার আলী সিকিউরিটিজকে নির্দেশ দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
শেয়ার বিক্রির সম্পূর্ণ টাকা নগদ প্রদান না করার বিষয়ে আলী সিকিউরিটিজের বিরুদ্ধে নওশের আহমেদের করা অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল মঙ্গলবার কমিশনের সভায় এ নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।