এনটিভিতে শুরু হতে যাচ্ছে রিয়ালিটি গেম শো ‘সিঙ্গার ফ্যামিলি অ্যান্ড ফান’। গতকাল এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন সিঙ্গার বাংলাদেশের এমডি-সিইও এম এইচ এম ফাইরোজ, এনটিভির হেড অব প্রোগ্রাম মোস্তফা কামাল সৈয়দ ও মিডিয়াকমের সিওও অজয় কুমার কুণ্ডু
সিঙ্গার বাংলাদেশের প্রধান কার্যালয়ে এ সময় প্রতিষ্ঠানের বিপণন পরিচালক চন্দনা সামারাসিংহে, সিনিয়র মার্কেটিং কমিউনিকেশন ম্যানেজার রাজিউর রহমান, এনটিভির বিক্রয় ও বিপণন প্রধান অঞ্জন কুমার কুণ্ডু উপস্থিত ছিলেন। সিঙ্গার ফ্যামিলি অ্যান্ড ফান গেম শো ১৪ পর্বে অনুষ্ঠিত হবে। প্রতি পর্বে ৭টি পরিবার থেকে ২ জন করে প্রতিযোগী অংশ নেবেন। প্রতি পর্বের সেরা পরিবার এই গেম শোর গ্র্যান্ড ফিনালে পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে। শোতে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।