পেঁয়াজ ছাড়া ২২ পদের রান্না জানা আছে বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল রবিবার খাদ্যভবনে চালকল মালিকদের সঙ্গে বৈঠকে এ দাবি করেন তিনি। বৈঠকে চালের দাম কমানোর নির্দেশ দেন খাদ্যমন্ত্রী।
চালকল মালিকরা পেঁয়াজের দাম কমাতে দৃষ্টি আকর্ষণ করলে খাদ্যমন্ত্রী বলেন, ‘পেঁয়াজ না খেলে কী হয়?’ মালিকরা
জবাবে বলেন, ‘পেঁয়াজ দিলে রান্নায় খুব স্বাদ হয়। খেতেও মজা লাগে।’ এরপর সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘পেঁয়াজ ছাড়া ২২ পদের রান্না আমি জানি। আপনাদের খাওয়াতেও পারব।’
সভায় উপস্থিত সবাই হাস্যরসে মন্ত্রীর কাছে ২২ পদের খাবার খেতে দাওয়াত চান। মন্ত্রীও জবাবে তার বাসায় যেতে বলেন।