বাঁশখালীতে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কপিল উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বৈলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

বিকেল চারটার দিকে মিছিলটি বৈলছড়ির প্রধান সড়ক প্রদড়্গিণ করার পর প্রতিবাদ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন ইউ‌নিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইউনুছ কামাল চৌধুরী।

বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুন চক্রবর্তী, সহসভাপ‌তি ছ‌গির ইকবাল, যুবলীগ নেতা দীপেশ চক্রবর্তী, ঝন্টু কুমার দাশ, নবাব আলী, ইউ‌পি সদস্য আবদুর রহমান, আবু তাহের, পিংকু পুরোহিত ম‌ণি, বিকাশ দত্ত, প‌রিমল সেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, আবদুস সালাম, ইউনুস, সৈয়দ, মোজা‌হারুল হক, সে‌লিম, ফেরদৌস, জয়নাল, সাখাওয়াত প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কপিল উদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা প্রচার চালাচ্ছে জামায়াত-বিএনপির কতিপয় দুষ্কৃতকারী। তারা এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড নস্যাৎ করার ষড়যন্ত্রে চেয়ারম্যানের বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে। তাদের চিি‎হ্নত করে দৃষ্টান্তমূলক শািস্ত দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা।