ব্রোকারদের জন্য নিকুঞ্জে ভাড়া কমাচ্ছে ডিএসই

ডিএসইর নিজস্ব ভবন নিকুঞ্জে ডিএসই ভবনে যেতে ব্রোকারদের আগ্রহ বাড়াতে এবং সব ব্রোকার যেন সেখানে অফিস করে সে জন্য ভাড়া কমিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ।

ডিএসইর এক পরিচালক জানান, মন্দা বাজার হওয়ার কারণে অনেকেই ব্যয় বাড়ার চিন্তা করে নিকুঞ্জে যেতে রাজি হচ্ছে না। তারা যদি না যায় তাহলে সেখানে স্টক এক্সচেঞ্জের প্রাণ গড়ে উঠবে না। তাই আমরা সবার কথা চিন্তা করে ভাড়া কমিয়ে দিয়েছে। আগে প্রতি বর্গফুটে ভাড়া ছিল ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৩০ টাকা। এখন ভাড়া ২০ টাকা কমিয়ে দিয়েছি। আগামী মার্চ থেকে ভাড়া নেওয়া শুরু করব।