একুশে পদকপ্রাপ্ত মহিয়সী নারী ডা. যোবায়দা হান্নানের ৭৪তম জন্মবার্ষিকী ও অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি, কুমিল্লার উদ্যোগে স্মরণসভা ও দোয়া এবং বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়।
কুমিল্লার বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ (সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম, বক্তব্য রাখেন স্মরণসভা উদযাপন কমিটির আহ্বায়ক পাপড়ি বসু, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জেডএম মিজানুর রহমান, বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডা. এ কে এম আবদুস সেলিম, জেষ্ঠ্য সহসভাপতি মফিজুর রহমান বাবলু, অধ্যক্ষ আমির আলী চৌধুরী, ফরিদউদ্দিন সিদ্দিকী, সদস্য মো. শাহজাহান সিরাজ প্রমুখ।