ভোলায় স্নুইসগেটের দাবি

কৃষক-জেলেদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

ভোলা সদরের ইলিশা ইউনিয়নের জংশন বাজারের সোনাডগী এলাকায় বেড়িবাঁধ নির্মাণ ও ব্লক স্থাপনের কারণে খাল বন্ধ হওয়ায় ঝড়-জলোচ্ছ্বাসের সময় জেলেরা নৌকা ও ট্রলার খালে নিরাপদ আশ্রয়ে রাখতে পারছেন না। খালের প্রবেশ পথ বন্ধ থাকায় পানির অভাবে ভুগছেন ওই এলাকার চাষিরা। ভোগািন্ততে পড়েছেন প্রায় ৫ হাজার জেলে। জেলেদের সম্পদ ও জীবন রক্ষায় দুটি শাখা খাল এবং সুস্নইসগেটের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক-জেলেরা।

গতকাল দুপুরে ভোলার ইলিশা ইউনিয়নের ভুক্তভোগী জেলে, মাছ ব্যবসায়ী ও কৃষকদের আয়োজনে জংশন বাজারের সোনাডগী বেড়িবাঁধ এলাকায় ঘণ্টাব্যাপী এ সমাবেশ ও মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন, আনোয়ার হোসেন, মঞ্জু মিঝি, মৎস্য ব্যবসায়ী মিজান হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, ইলিশা ইউনিয়নের জংশন বাজারের সোনাডগী এলাকার খালটি দুমুখো ছিল। ওই সাড়ে ৩ কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো খাল নেই। কিন্তু বেড়িবাঁধ ও ব্লক বাঁধের কারণে খালটি ভরাট করে ফেলছে পাউবোর ঠিকাদাররা।