প্রেমিকের জন্মদিনে ফ্রিদার বাগদান

ভারতীয় বংশোদ্ভূত হলিউড তারকা ফ্রিদা পিন্টোর সর্বশেষ ইন্সটাগ্রাম পোস্টটি তা নিজের ও ভক্তদের জন্য বিশেষ। গত বৃহস্পতিবার রাতে করা এই পোস্টে দেখা যায় সেদিন ছিল তার প্রেমিক কোরি ট্রানের জন্মদিন। আর এই পোস্টের মাধ্যমে ফ্রিদা তার প্রেমিককে দারুণ এক উপহার দিয়েছেন। প্রেমিকের বিয়ের প্রস্তাবে বলেছেন, হ্যাঁ। সেই পোস্টের ছবিতে বাঁ হাতের অনামিকায় শোভা পাচ্ছে বাগদানের আংটি। ‘সøামডগ মিলিয়নিয়ার’ সিনেমার এই তারকা তিনটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘এখন আস্তে আস্তে আমি সবকিছুর মানে খুঁজে পাচ্ছি। জীবনের মানে, এই বিশ্বের মানে, চোখের পানির মানে, অপেক্ষার মানে। জ্ঞানী প্রেমিক-প্রেমিকারা বলেছিল, প্রেমে পড়লেই নাকি জীবনের মানে স্পষ্ট হয়। সবকিছু অর্থপূর্ণ হয়ে ওঠে। আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি, আমি তা জানি। আমি কোথায় যেতে চাই, তাও আমি জানি।’

৩৫ বছর বয়সী ফ্রিদা পিন্টোর সঙ্গে কোরি ট্রানের সম্পর্কের বয়স তিন বছর। ২০১৭ সাল থেকে তারা প্রেম করছেন। কোরি ট্রান পেশায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের আলোকচিত্রী। এর আগে ফ্রিদা পিন্টো ‘সøামডগ মিলিয়নিয়ার’ সিনেমান নায়ক দেব প্যাটেলের সঙ্গে প্রেম করেছেন। ২০০৮ সাল থেকে ছয় বছর একসঙ্গে থাকার পর ২০১৪ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর সময় নিয়েছেন। নতুন করে সম্পর্কে জড়িয়েছেন কোরি ট্রানের সঙ্গে। প্রেমিকের জন্মদিনে উইশ করতেও ভোলেননি। লিখেছেন, ‘তুমি আমার জীবনে আসা সবচেয়ে সুন্দর সৃষ্টি। আমি জানি তুমি আমার জীবনে থাকবে। আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা শুধু তোমার জন্য। শুভ জন্মদিন প্রিয় বাগদত্তা।’

ফ্রিদা পিন্টোর জনপ্রিয় মুভিগুলোর ভেতর ‘রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য এপস’, ‘তৃষ্ণা’, ‘ইমমর্টালস’, ‘গার্ল রাইজিং’, ‘ডেজার্ট ড্যান্সার’, ‘লাভ সোনিয়া’ প্রভৃতি উল্লেখযোগ্য। চলচ্চিত্রে নিজের অভিনীত চরিত্রগুলোর মাধ্যমে তিনি একজন ভারতীয় নারীর গৎবাঁধা ইমেজকে ভেঙেছেন। অ্যাঞ্জেলিনা জোলি আর মালালা ইউসুফজাই সাহসী ও শক্তিশালী নারী চরিত্রের আদর্শ হিসেবে তার নাম উল্লেখ করেছেন। ফ্রিদার এই বাগদানের খবরে হলিউড ও বলিউড তারকারা মন্তব্যে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, ফ্রিদা এর আগে তার অস্কারজয়ী অভিষেক সিনেমা ‘স্লামডগ মিলিয়নিয়ার’-এর নায়ক ভারতীয় বংশোদ্ভূত হলিউড তারকা দেব প্যাটেলের প্রেমে পড়েন। এই প্রেম সে সময় আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক চর্চিত হয়। দুজনকে একসঙ্গে অনেকবার দেখেছেন পাপারাজ্জিরা। দুজনকে মানাতও খুব। সবাই ভাবত, এই প্রেম কোনো দিন শেষ হবে না। কিন্তু ভক্তদের অবাক করে দিয়ে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে ফেলেন তারা। এখন দুজন অন্য দুজনের প্রেমে মশগুল। জীবন আসলে এমনি। কারও জন্য কোনো কিছু থেকে থাকে না। বেশ গতিতেই চলছে তাদের অভিনয় ক্যারিয়ারও।