বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর (২০১৯-২১) নতুন কার্যনির্বাহী পর্ষদ ঘোষণা করা হয়। গত ২৩ নভেম্বর বাংলা একাডেমিতে এ কমিটি ঘোষণা করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান সভাপতি ও জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক ড. চৌধুরী শহীদ কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির সহসভাপতি নির্বাচিত হন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান, ইডেন কলেজের অধ্যাপক মাহফিল আরা বেগম, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার, চট্টগ্রামের সাংবাদিক শামসুল হক, দিনাজপুর সিটি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান শাহীন, যুগ্ম সম্পাদক তপন পালিত, কোষাধ্যক্ষ আহম্মেদ শরীফ, প্রকাশনা সম্পাদক মামুন সিদ্দিকী নির্বাচিত হন। সংগঠনের উপদেষ্টা সভাপতি হিসেবে মনোনীত হন অধ্যাপক মুনতাসীর মামুন। প্রেস বিজ্ঞপ্তি।