পেঁয়াজের বাজারে অস্থিরতা সৃষ্টির অভিযোগে সারা দেশের ৩৪১ পেঁয়াজ আমদানিকারককে তলব করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। পর্যায়ক্রমে তাদের জিজ্ঞাসাবাদ করবে সংস্থাটি। গতকাল সোমবার জিজ্ঞাসাবাদ শুরুর প্রথম দিন ১৬ জন আমদানিকারককে ডাকা হলেও হাজির হন ১০ জন। তাদের আমদানি করা পেঁয়াজের মূল্য, কী পরিমাণ পেঁয়াজ আমদানি করেছে, কার কাছে কত দামে সেই পেঁয়াজ বিক্রি করেছে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন শুল্ক গোয়েন্দারা।
সেপ্টেম্বরের শেষে ভারত পেঁয়াজ রপ্তানির সর্বনিম্ন মূল্য কয়েকগুণ বাড়ানোর পর বাজারে পেঁয়াজের দাম হু হু করে বাড়তে থাকে। পরে ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর দাম লাফিয়ে ২৭০ টাকা পর্যন্ত ওঠে। এই সময় বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ পেঁয়াজই আগে কম দামে আমদানি করা। আমদানি বন্ধের অজুহাতে কম দামে আমদানি করা পেঁয়াজ বেশি দামে বিক্রির অভিযোগ রয়েছে আমদানিকারক, পাইকার ও খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে। ওই সময় ১০০০ টন বা তার বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি করেছেন এমন ৩৪১ ব্যবসায়ীকে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করবে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
৩৪১ ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছেÑ ঢাকার করিম অ্যান্ড ব্রাদার্স, জাহানারা এন্টারপ্রাইজ, চট্টগ্রামের রায়হান করপোরেশন, ঢাকার দুলাল এন্টারপ্রাইজ, চট্টগ্রামের অল্কা এন্টারপ্রাইজ, দ্য ট্রিমস, ঢাকার অপু এন্টারপ্রাইজ, কক্সবাজারের পারভিন এন্টারপ্রাইজ, যশোরের পলাশ এন্টারপ্রাইজ, সামামনি ইন্টারন্যাশনাল, কক্সবাজারের রনি এক্সপ্রেস, আবেদিন এন্টারপ্রাইজ, চট্টগ্রামের হক ট্রেডার্স, দিলদার বেগম অ্যান্ড ব্রাদার্স, টেকনাফের কায়েস এন্টারপ্রাইজ, হামিদ অ্যান্ড ব্রাদার্স, নজরুল অ্যান্ড সন্স, জাহাঙ্গীর এন্টারপ্রাইজ, চাঁপাইনবাবগঞ্জের ইউসুফ এন্টারপ্রাইজ, আশরাফ এন্টারপ্রাইজ, টেকনাফের পিএইচপি এন্টারপ্রাইজ, চট্টগ্রামের মিয়া হোসাইন অ্যান্ড ব্রাদার্স, মাগুরার মালা এন্টারপ্রাইজ, সিরাজগঞ্জের আলী অ্যান্ড সন্স, টেকনাফের শাকিল ট্রেডার্স, মুজিবুর এন্টারপ্রাইজ, বগুড়ার সোনালি ট্রেড ইন্টারন্যাশনাল, চাঁপাইনবাবগঞ্জের আরএন এন্টারপ্রাইজ, চট্টগ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর ট্রেডার্স, বিসমিল্লাহ স্টোর, টেকনাফের এস কে ট্রেডিং, ঢাকার উম্মে উমামা এক্সপোর্ট, যশোরের ইমপেক্স ইন্টারন্যাশনাল, টেকনাফের হাসেম এন্টারপ্রাইজ, সাতক্ষীরার আজাদ ইন্টারন্যাশনাল, চাঁপাইনবাবগঞ্জের সেলিম রাইস মিল, ঢাকার মরিয়র এন্টারপ্রাইজ, টেকনাফের আজন এন্টারপ্রাইজ, চকরিয়ার রেড ডট এন্টারপ্রাইজ, চাঁপাইনবাবগঞ্জের ই এইচ এন্টারপ্রাইজ, ঢাকার অরিজিন ইন্টারন্যাশনাল, টেকনাফের পায়েল অ্যান্ড ব্রাদার্স, আপন এন্টারপ্রাইজ, ঢাকার আহানাফ এন্টারপ্রাইজ, আহাসান মতিনা ফুড, ফ্ল্যাগশিপ ইন্টারন্যাশনাল, আরহাম ট্রেডিং, টেকনাফের এস এম ট্রেডিং, নূর এন্টারপ্রাইজ, মাস্টার এন্টারপ্রাইজ, রশিদ এন্টারপ্রাইজ, এ এফ এজেন্সি, সিফাত এন্টারপ্রাইজ, শুক্কুর অ্যান্ড ব্রাদার্স, জে এস ট্রেডিং, ইকবাল ট্রেডিং, কবির অ্যান্ড সন্স, পিনু এন্টারপ্রাইজ, এন এইচ ইন্টারন্যাশনাল, আনিকা এন্টারপ্রাইজ, মোসাব অ্যান্ড সাব ব্রাদার্স, আহসান হাবিব এন্টারপ্রাইজ, তাজমহল শপিং মল, আর কে এন্টারপ্রাইজ, মদিনা এন্টারপ্রাইজ, আল আকসা ট্রেডিং ইন্টারন্যাশনাল, আবু সাইদ এন্টারপ্রাইজ, মা এন্টারপ্রাইজ, রুহান এন্টারপ্রাইজ, ত্রিশা এন্টারপ্রাইজ, ইস্ট ওয়েস্ট ট্রেড এজেন্ট, এ এফ মেরিন ট্রেড সেন্টার, সৈয়দ এন্টারপ্রাইজ, মিফতাহুল এন্টারপ্রাইজ, হামিম এন্টারপ্রাইজ, মানিক এন্টারপ্রাইজ, নূর ট্রেডার্স, এম এইচ করপোরেশন, কাদের এন্টারপ্রাইজ, জুনায়েদ এন্টারপ্রাইজ, আর এস এন্টারপ্রাইজ, জনসেবা পয়েন্ট, ঢাকার গাজী এন্টারপ্রাইজ, চট্টগ্রামের সায়েম এন্টারপ্রাইজ, এস এন ট্রেডাস, ভোমরার জয়েন্ট এন্টারপ্রাইজ, চাঁপাইনবাবগঞ্জের রিজেন্সি ট্রেডিং, সাদিয়া এন্টারপ্রাইজ, চট্টগ্রামের মোনতাহা এন্টারপ্রাইজ, আল মদিনা স্টোর, জিন্নাহ অ্যান্ড ব্রাদার্স, জেপি এন্টারপ্রাইজ, রহমান ট্রেড ইন্টারন্যাশনাল, বিলকিস ট্রেডার্স, পদ্মা এন্টারপ্রাইজ, এস কে ল্যান্ড ট্রেড এজেন্ট, আপন ট্রেপার্স, দিদার অয়েল কোং, আবির ট্রেডিং, এম এম ট্রেডিং করপোরেশন, সালেহা এন্টারপ্রাইজ, জাফর এন্টারপ্রাইজ, কক্সবাজারের সুপার এন্টারপ্রাইজ, খুলনার ইকবাল অ্যান্ড ব্রাদার্স, ঢাকার টি এম এন্টারপ্রাইজ, দিপা এন্টারপ্রাইজ, চাঁপাইনবাবগঞ্জের আর এম এগ্রো, সাজ্জাদ এন্টারপ্রাইজ, নূর এন্টারপ্রাইজ, নবাবগঞ্জের বি এইচ ট্রেডিং অ্যান্ড কোং, একতা শাশা ভে-র, নওগাঁর জগদ্বীশ চন্দ্র রায়, রাজশাহীর ফুল মোহাম্মদ ট্রেডার্স, সাতক্ষীরার ফারহা ইন্টারন্যাশনাল, ভোমরার মা ট্রেডার্স, ঘোষ এজেন্সি, তুরাজ এন্টারপ্রাইজ, আল্লাহর দান এন্টারপ্রাইজ, রিয়াজ এন্টারপ্রাইজ, ঘোষ ট্রেডিং, নিশি এন্টারপ্রাইজ, সরদার ইন্টারন্যাশনাল, চাঁপাইনবাবগঞ্জের মুকুল ট্রেডার্স, নুর ট্রেডার্স, ঢাকার এন এস ইন্টারন্যাশনাল, রামিশা বিডি লিমিটেড, সায়েম এন্টারপ্রাইজ, এ এস এন্টারপ্রাইজ, এম আর ট্রেডিং, রফিকুল ট্রেডার্স, আতিক এন্টারপ্রাইজ, আরিবা ফারহানা ফুড এজেন্সি, বগুড়ার সিদ্ধার্থ এন্টারপ্রাইজ, টেকনাফের নূর এন্টারপ্রাইজ, বিসমিল্লাহ ট্রেডার্স, মা এন্টারপ্রাইজ, জিহাদ এন্টারপ্রাইজ, আফসার অ্যান্ড ব্রাদার্স, মোমেন এন্টারপ্রাইজ, হাকিম ট্রেডার্স, গফুর এন্টারপ্রাইজ, শাকিল ট্রেডার্স, জিম এন্টারপ্রাইজ, নাঈম অ্যান্ড নেওয়াহ ব্রাদার্স, শাফি এন্টারপ্রাইজ, চকরিয়ার ইয়াসিন ফিশিং, চাঁপাইনবাবগঞ্জের সেলিম এন্টারপ্রাইজ, টাটা ট্রেডার্স, গোল্ডেন এন্টারপ্রাইজ, আলী রাইস মিল, ঢাকার সুমাইয়া এন্টারপ্রাইজ, এ ডি এম করপোরেশন, কৃষ্ণ শিবাজী ইন্টারন্যাশনাল, চট্টগ্রামের মিম এন্টারপ্রাইজ, এম এন কে সাপ্লায়ার্স, মেহেরপুরের লাদেন ট্রেড ইন্টারন্যাশনাল, বগুড়ার সুমাইয়া এন্টারপ্রাইজ, হামিদ এন্টারপ্রাইজ, হিলির খান ট্রেডার্স, ঢাকার এস এম করপোরেশন, যশোরের রহমান ইমপেক্স, বগুড়ার রায়হান ট্রেডার্স, ভোমরার সোহা এন্টারপ্রাইজ, ভোমরার মরিয়ন এন্টারপ্রাইজ, ডি এ এন্টারপ্রাইজ, নূর এন্টারপ্রাইজ, শামীম এন্টারপ্রাইজ, হিলির খান ট্রেডার্স, জয়পুরহাটের এম আর ট্রেডার্স, ভোমরার রাফসান ট্রেডার্স, সুন্দরবন এন্টারপ্রাইজ, সুমাইয়া সুমী ইন্টারন্যাশনাল, রাজশাহীর মুন এন্টারপ্রাইজ, চট্টগ্রামের জে এস ট্রেডার্স, খুলনার হামিদ এন্টারপ্রাইজ, ভোলার শোভা এন্টারপ্রাইজ, সাতক্ষীরার জান্নাত এন্টারপ্রাইজ, যশোরের নাহার ট্রেডার্স, হিলির বাবু এন্টারপ্রাইজ, ঢাকার আমির ট্রেডিং, মিতা এন্টারপ্রাইজ, কে হাসান ট্রেডিং, টেকনাফের জাবেদ এন্টারপ্রাইজ, জামাল স্টোর, মিম এন্টারপ্রাইজ, চট্টগ্রামের আমিরুজ্জামান অ্যান্ড সন্স, চাঁপাইনবাবগঞ্জের রুবেল ট্রেডার্স, রাইসা এন্টারপ্রাইজ, খাদিজা এন্টারপ্রাইজ, আল মদিনা ট্রেডিং, টেকনাফের তাজিন এন্টারপ্রাইজ, ভোমরার এ আর ইন্টারন্যাশনাল, এস এস ইন্টারন্যাশনাল, টেকনাফের রহিম এন্টারপ্রাইজ, জয়পুরহাটের এস কে রাইস মিল, বগুড়ার আর কে পি এন্টারপ্রাইজ, ঢাকার নাবিনা ফ্রুটস ইন্টারন্যাশনাল, চট্টগ্রামের আবুল বাসার অ্যান্ড সন্স, এফ এফ ইন্টারন্যাশনাল, পঞ্চগড়ের বিসমিল্লাহ বাণিজ্যালয়, টেকনাফের সবুজ এন্টারপ্রাইজ, হাজী নূর ট্রেডিং, এশিয়ার এন্টারপ্রাইজ, মক্কা এন্টারপ্রাইজ, জাবেদ স্টোর, শিবগঞ্জের সালাম অ্যান্ড ব্রাদার্স, সাতক্ষীরার এ এইচ এন্টারপ্রাইজ, ভোমরার সুমিত এন্টারপ্রাইজ, সুপ্তি এন্টারপ্রাইজ, ঢাকার ব্রাদার্স ট্রেড ইন্টারন্যাশনাল, টেকনাফের আল মদিনা স্টোর, বগুড়ার বি কে ট্রেডার্স, বাংলাহিলির দ্রুব ফারিহা ট্রেডার্স, দিনাজপুরের সালিহা ট্রেডার্স, ভোমরার ফিরোজ এন্টারপ্রাইজ, রাফসান ট্রেডার্স, আশিক এন্টারপ্রাইজ, জয়পুরহাটের সাদ এন্টারপ্রাইজ, টেকনাফের আলিফ এন্টারপ্রাইজ, মা ট্রেডিং, বি কে ইন্টারন্যাশনাল, আসমা ট্রেডার্স, কবির এন্টারপ্রাইজ, আমান ক্লথ স্টোর, বড় হাজী ট্রেডার্স, আমিন অ্যান্ড সন্স, কক্সবাজারের মাহি এন্টারপ্রাইজ, রাজশাহীর রফিকুল ট্রেডার্স, চট্টগ্রামের সৌরভ এন্টারপ্রাইজ, এস আর ট্রেডিং, করিম এন্টারপ্রাইজ, খুলনার আলাউদ্দিন ফ্রুটস এজেন্সি, হিলির মারিয়া করপোরেশন, আর আর এন্টারপ্রাইজ, হবিগঞ্জের স্বপ্না ট্রেডার্স, ঢাকার ব্রাদার্স ইমপেক্স, হাফিজ করপোরেশন, হক এন্টারপ্রাইজ, চাঁপাইনবাবগঞ্জের মেজবাহ এন্টারপ্রাইজ, ভোমরার এ এস ট্রেডার্স, নিশি এন্টারপ্রাইজ, হিলির সততা বাণিজ্যালয়, টেকনাফের রাফি ইন্টারন্যাশনাল, চৌধুরী ট্রেডার্স, রাজশাহীর ইয়াসির ইন্টারন্যাশনাল, চট্টগ্রামের এ জি এম বি ট্রেডার্স, হিলির ইউনাইটেড রাইস মিল, ভোমরার খুশী ইন্টারন্যাশনাল, সাতক্ষীরার রূপালী করপোরেশন, টেকনাফের নাঈম এন্টারপ্রাইজ, ভোমরার নূর এন্টারপ্রাইজ, সাতক্ষীরার আকাশ ট্রেডার্স, টেকনাফের এ আর এন্টারপ্রাইজ, খাতুনগঞ্জের এশিয়ান অয়েল ট্রেডার্স, হিলির দ্রুব ফারিহা ট্রেডার্স, ভোমরার জিসান এন্টারপ্রাইজ, চাঁপাইনবাবগঞ্জের সাদিয়া ট্রেডার্স, ঢাকার রফিক ট্রেডার্স, টেকনাফের কৃষ্ণ এন্টারপ্রাইজ, পায়েল অ্যান্ড ব্রাদার্স, আশরাফ এন্টারপ্রাইজ, হেলাল এন্টারপ্রাইজ, এ রহিম এন্টারপ্রাইজ, মাসুম এন্টারপ্রাইজ, এস ইসলাম এন্টারপ্রাইজ, ভোমরার খাদিজা ট্রেডার্স, সাতক্ষীরার এম ডি ট্রেডিং, চট্টগ্রামের এ এইচ এন্টারপ্রাইজ, এম জেড এন্টারপ্রাইজ, ঢাকার আরবি ট্রেডিং, হিলির হিলি শিপিং লাইন, বগুড়ার মনির ট্রেডার্স, বেনাপোলের প্রাইম ট্রেডিং, চট্টগ্রামের মুহিব ফ্রুট, ভোমরার মামা-ভাগ্নে বাণিজ্য ভা-ার, সাতক্ষীরার সাতক্ষীরা এক্সিম লিমিটেড, ঢাকার ইবনুল এন্টারপ্রাইজ, কক্সবাজারের এ টি এম ট্রেডার্স, ভোমরার বাবা লোকনাথ এন্টারপ্রাইজ ও নিলয় ট্রেডিং।