১৫তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার উদ্বোধন

সিটি ফাউন্ডেশনের সহায়তায় সিটি বাংলাদেশ ‘১৫তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার (সিএমএ)’ সম্পªতি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরলিংকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোকেয়া আফজাল রহমানের নেতৃত্বে জাতীয় পর্যায়ের খ্যাতিমান ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত উপদেষ্টা পরিষদ এবং স্ক্রিনিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বছর সিএমএ আয়োজন করছে শক্তি ফাউন্ডেশন ও সিটি ব্যাংক এনএ। এর কৌশলগত অংশীদারিত্বে রয়েছে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)। মোট ছয় বিভাগে এ পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা সাড়ে ৪ লাখ টাকা, বছরের শ্রেষ্ঠ মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা, বছরের শ্রেষ্ঠ তরুণ উদ্যোক্তা ও বছরের শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা সাড়ে ৩ লাখ টাকা করে পাবেন। আরও দুটি বিভাগ হচ্ছে এ বছরের শ্রেষ্ঠ সৃজনশীল ক্ষুদ্রঋণ সংস্থা ও এ বছরের ক্ষুদ্রঋণ সংস্থা।

পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তার চারটি ক্যাটাগরিতে প্রথম রানারআপ ১ লাখ ৫০ হাজার এবং দ্বিতীয় রানারআপ ১ লাখ টাকা পুরস্কার পাবেন। বিজ্ঞপ্তি।