মেষ : ব্যবসায় অনাত্মীয়রা সহযোতিা করবে। চাকরিজীবীদের অদূর ভবিষ্যতে শুভ দিন আসবে। স্ত্রীর স্বাস্থ্য ভালো নেই।
বৃষ : হঠাৎ রোগ বৃদ্ধির ফলে কাজে অলসতা আসবে। চাকরিক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তারা বিরুদ্ধে অবস্থান নেবে। স্ত্রীর আয় বাড়বে।
মিথুন : ভুসির সঙ্গে সম্পর্কিত ব্যবসা সময় মতো শেষ করতে না পারলে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। শরীর ভালো না থাকলে অতৃপ্তি বাড়বে।
কর্কট : চাকরিতে উন্নতি যোগ নেই। জমি ক্রয়ের ব্যাপারে অগ্রগতি হবে। মায়ের জন্য ব্যয় বাড়বে।
সিংহ : অর্থ আদায়ে হয়রানি বাড়বে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা যোগ আছে। অর্থ সঞ্চয় হবে না।
কন্যা : সাংবাদিকদের কাজে বাধা আসতে পারে। উপার্জন আশানুরূপ নয়। মায়ের স্বাস্থ্য খুবই খারাপ হবে।
তুলা : গবেষণামূলক কাজে উন্নতি হবে। তবে নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। কোনো আত্মীয়র উন্নতিতে আনন্দ পাবেন।
বৃশ্চিক : গ্রন্থ রচনায় শুভ ফল পাবেন। জমি কেনার পরিবেশ আসবে। উচ্চ রক্তচাপে খরচ বাড়বে।
ধনু : সৃজনশীল কাজে প্রশংসা পাবেন। তীর্থ ভ্রমণের যোগ আছে। রোগে ওষুধে ব্যয় বাড়বে।
মকর : কাজ-কর্মে অবসাদ আসতে পারে। ব্যবসার নতুন যোগাযোগ হঠাৎ বাতিল হয়ে যাবে। রোগ ও ব্যয় বৃদ্ধি হবে।
কুম্ভ : চাকরিক্ষেত্রে প্রভাব-প্রতিপত্তি বাড়বে। সম্পদ বৃদ্ধির সম্ভাবনা আছে। সন্তানের রোগ বৃদ্ধির যোগ আছে।
মীন : জমিজমার ব্যবসায় লাভ হবে। ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ আছে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।