সদর উপজেলার দুবাছুরি দাখিল মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের বালু ব্যবহারের প্রতিবাদ করায় ওই মাদ্রাসার সহকারী শিক্ষক জগদীশ চন্দ্র রায়কে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার সামনের সড়কে মানববন্ধন করেছেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমিনুর রহমান বলেন, ‘মাদ্রাসার চারতলা একটি ভবন নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাইকি বিল্ডার্স। নির্মাণকাজে নিম্নমানের বালু ব্যবহার করায় গত বুধবার তার প্রতিবাদ করেন মাদ্রাসার সহকারী শিক্ষক জগদীশ। এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন তাকে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় জগদীশ বাদী হয়ে ওইদিন রাতে সদর থানায় লিখিত অভিযোগ করেন।’
তবে অভিযোগ অস্বীকার করে মিঠু দে বলেন, ‘শিক্ষক জগদীশ আমাদের নির্মাণ মিস্ত্রির কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন।’