মাগুরায় মুরাদের শাহাদাতবার্ষিকী পালিত

মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদ জাহিদুল ইসলাম মুরাদের ৩২তম শাহাদাতবার্ষিকী গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শহীদ মুরাদ স্মৃতি সংসদের আয়োজনে শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সী রেজাউল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুজ্জামান বাচ্চু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, মহম্মদপুর উপজেলা সভাপতি আবদুল মান্নান, সোহেল পারভেজ দ্বীপ, রাশেদ মাহমুদ শাহিন, রানা আমির ওসমান, ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, আবদুস সামাদ আজাদ পাকু। পরে দোয়া অনুষ্ঠিত হয়।