ঢাকার গুলশান করপোরেট শাখায় পূবালী ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইন্ডো সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান মু. আযীযুল হক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, ব্যাংকের পরিচালক মনজুরুর রহমান, মনির উদ্দিন আহমদ, এম কবিরুজ্জামান ইয়াকুব, আরিফ এ চৌধুরী, আসিফ এ চৌধুরী, রানা লায়লা হাফিজ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হালিম চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, ইসলামী ব্যাংকিং উইং প্রধান মহাব্যবস্থাপক এ বি এম আবদুস সাত্তার। মু. আযীযুল হক বলেন, ইসলামী শরিয়াহ মোতাবেক আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকের কাছে পৌঁছে দিতে পূবালী ব্যাংক ইসলামী ব্যাংকিং উইন্ডো চালু করেছে। ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হালিম চৌধুরী বলেন, ইসলামী শরিয়াহ মোতাবেক আধুনিক ব্যাংকিং সেবা দিতে পূবালী ব্যাংক ইসলামী ব্যাংকিং উইন্ডো উদ্বোধন করেছে। বিজ্ঞপ্তি