বৃষ কর্মক্ষেত্রে বিতর্ক এড়িয়ে চলুন, স্ত্রীর বিদেশ ভ্রমণে আনন্দ পাবেন মিথুন

মেষ: জাতিকাদের (মহিলাদের) চাকরির যোগ আছে। স্ত্রীর মেজাজ গরম থাকলেও আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারবে না। ব্যবসায় অন্যের সাহায্য পাবেন।

বৃষ: কর্মক্ষেত্রে বিতর্ক এড়িয়ে চলুন। স্ত্রীর ক্ষমতা ও আয় বাড়বে। সংসারে অতৃপ্তি বাড়বে।

মিথুন: শারীরিক অসুস্থতার জন্য কাজের ও অর্থের অনেক ক্ষতি হবে। বাসার সবারই অসুস্থ হওয়ার আশঙ্কা আছে। স্ত্রীর বিদেশ ভ্রমণে অনেক আনন্দ পাবেন।

কর্কট: কর্মক্ষেত্রে বন্ধুদের সহযোগিতা পাওয়া সহজ হবে না। ডায়াবেটিস বা অন্যান্য যৌনরোগের বৃদ্ধি হতে পারে।

সিংহ: আয় থেকে ব্যয় বেশি হওয়ায় মনের ওপর চাপ পড়বে। অর্থ সঞ্চয় হবে না। প্রেম ও রোমাঞ্চ শুভ।

কন্যা: কর্মে তৃপ্তি না থাকায় সংসারে অশান্তি বাড়বে। কাজে বন্ধুদের সাহায্য পাওয়া যাবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।

তুলা: পেটে অস্ত্রোপচার হতে পারে। আত্মীয়দের কাছ থেকে সম্পদের ভাগ পাওয়ার সম্ভাবনা আছে। স্বল্প ভ্রমণ আনন্দদায়ক হবে।

বৃশ্চিক: ব্যবসায় অর্থ বিনিয়োগ হবে। আয় বাড়বে। সংসারে আনন্দ ও শান্তি বজায় থাকবে।

ধনু: সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। নিজের পছন্দে বিয়ে হতে পারে। ব্যয় বাড়লেও সংসারের শান্তি নষ্ট হবে না।

মকর: ফাটকা ব্যবসায় অনেক সুযোগ পাওয়া যাবে। সম্পদে অর্থ লগ্নি হবে। তাই অর্থ দেরিতে সঞ্চয় হবে।

কুম্ভ: কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ আছে। গাড়ি-বাড়ি ক্রয়ের পরিবেশ বিরাজ করবে। সন্তানের স্বাস্থ্য ভালো যাবে না।

মীন: কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। কর্ম উপলক্ষে বিদেশ গমনের সম্ভাবনা আছে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।