কুবি’র ১ম সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় বাড়ল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১ম সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে।

২০২০ সালের ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন হবে। বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬-৭ শিক্ষাবর্ষ থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত  স্নাতক (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত এবং ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতককোত্তর ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান করা হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে (WWW.cou-convocation.com) প্রয়োজনীয় তথ্যাদি প্রদানপূর্বক অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।