করপোরেট গভর্ন্যান্স ডিসক্লোজারসে প্রথম সাউথইস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংক ‘করপোরেট গভর্ন্যান্স ডিসক্লোজারস’ ক্যাটাগরিতে ‘প্রথম স্থান’ ও সর্বোত্তম বার্ষিক প্রতিবেদনের জন্য বাংলাদেশের ‘বেসরকারি ব্যাংক’ ক্যাটাগরিতে ‘যুগ্মভাবে দ্বিতীয় স্থান’ অর্জন করেছে। দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ১৯তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০১৮ সালের সর্বোত্তম বার্ষিক প্রতিবেদনের জন্য এ পুরস্কার দেওয়া হয়। এছাড়া সাফা অ্যাওয়ার্ড-২০১৮-এ সর্বোত্তম বার্ষিক প্রতিবেদনের জন্য সাউথইস্ট ব্যাংক ‘সার্ক অ্যানিভারসারি অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স ডিসক্লোজারস’ ক্যাটাগরিতে ‘প্রথম রানার্সআপ’ ও ‘বেসরকারি ব্যাংক’ ক্যাটাগরিতে ‘যুগ্মভাবে দ্বিতীয় রানার্সআপ’ অ্যাওয়ার্ড অর্জন করেছে। সাউথইস্ট ব্যাংকের এমডি এম কামাল হোসেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে পুরস্কারগুলো গ্রহণ করেন। বিজ্ঞপ্তি।