ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় লজিস্টিক সাপোর্ট দিতে নির্দেশ

ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার ড়্গেত্রে প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক সাপোর্ট দিতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। চার মাস আগে দেওয়া এক সাজার আদেশ না দেওয়ায় আদালতের তলবে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম হাজির হওয়ার পর গতকাল রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো.মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়।

চার মাস আগে দেওয়া সাজার আদেশের অনুলিপি সরবরাহ করতে না পারায় সারওয়ার আলম হাইকোর্টে ক্ষমা চেয়েছেন। আদালতে তিনি বলেছেন, ইতিমধ্যেই আদেশের কপি সরবরাহ করা হয়েছে। তবে জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামাদির সংকটের কারণে আদেশের কপি যথাসময়ে সরবরাহ করতে বিলম্ব হচ্ছে। আদালতে মো. সারওয়ার আলমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ হাসান চৌধুরী পরাগ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

জানা যায়, চলতি বছরের ১৮ জুলাই অভিযান চালিয়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত মিজান মিয়াকে এক বছরের কারাদণ্ড দেয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তপু এন্টারপ্রাইজ নামে একটি পশুখাদ্য প্রস্তুতকরণ কারখানার ব্যবস্থাপক মিজান। পরে ওই সাজার আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য আদেশের কপি চান। কিন্তু সাজা দেওয়ার চার মাস পরও আদেশের কপি দেওয়ার ড়্গেত্রে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে মো. মিজান মিয়া গত ১৭ নভেম্বর রিটটি করেন।