হাটহাজারীতে আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী সম্পাদক সোহরাব হোসেন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত রবিবার অনুষ্ঠিত হয়।

উপজেলার আওতাধীন ১৪ ইউনিয়ন ও ১টি পৌরসভার কাউন্সিলরদের প্রত্যেক্ষ ভোটে অ্যাডভোকেট মোহাম্মদ আলী সভাপতি ও সোহরাব হোসেন চৌধুরী নোমান সাধারণ সম্পাদক নিবার্চিত হন। সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

রাত দেড়টার দিকে উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রেলপথসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এরপর নবনিবার্চিত সভাপতি ও সাধারণ সম্পাদকের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।