মিরসরাই অর্থনৈতিক অঞ্চল

চার বছরে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সালমানের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গতকাল মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরী পরিদর্শন করেন। পরিদর্শন শেষে আগামী চার বছরের মধ্যে এখানে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীতে বিদেশি বিনিয়োগ আনতে সরকার কাজ করছে। অর্থনৈতিক অঞ্চলগুলো দেশভিত্তিক বরাদ্দ দেওয়ায় বিনিয়োগকারী  দেশগুলো আগ্রহী হয়ে উঠছে। সালমান এফ রহমান আরও বলেন, জ্বালানি সংকট নেই। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় অনেকেই বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী।

শিল্পনগরীতে নির্মাণাধীন বিভিন্ন কারখানা ঘুরে দেখেন তিনি। এ সময় বেজা চেয়ারম্যান পবন চৌধুরী, প্রকল্প পরিচালক ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।