চিটাগাং ও ফিলিপাইন চেম্বারের চুক্তি

বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং বেসরকারি খাত উন্নয়নে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ফিলিপাইনের দি চেবু চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। গত মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

চুক্তি স্বাক্ষর করেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও চেবু চেম্বারের ফিলিপাইনস এশিয়া ও প্যাসিফিক অ্যাফেয়ার্সের ইনচার্জ ম্যায়নার্দো এলবি মন্টিলেগ্রি। এ সময় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি মাসুদ বিন মোমেন, ম্যানিলায় বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।

চিটাগাং চেম্বার সভাপতি বলেন, সম্ভাবনা থাকা সত্ত্বেও ফিলিপাইনের  সঙ্গে ব্যবসা ও বিনিয়োগ বাড়েনি। তিনি এ সমঝোতা চুক্তির মাধ্যমে দুই দেশের ব্যবসায়ী ও বেসরকারি খাত লাভবান হবে বলে আশা প্রকাশ করেন।