মেষ : উপার্জনে বেশি পরিশ্রম হবে। তবে শ্রম বৃথা যাবে না। আশানুরূপ আয় হবে। স্ত্রীর স্বাস্থ্য খারাপ থাকবে।
বৃষ : চাকরিক্ষেত্রে কর্মকর্তার সহানুভ‚তি পাওয়া সহজ হবে। কর্মে সম্মান ও আয় বাড়বে। সংসারে কিছুটা অতৃপ্তি থাকতে পারে।
মিথুন : রোগশোক থাকলেও শুভদিনের আভাস পাওয়া যাবে। দাম্পত্য কলহের অবসান হবে। প্রেম ও রোমাঞ্চ শুভ নয়।
কর্কট : হঠাৎ কর্মক্ষেত্রে শুভ ভাব দেখা যায়। মায়ের জন্য অতৃপ্তি বাড়বে। যৌনরোগের বৃদ্ধি ঘটতে পারে।
সিংহ : কর্মক্ষেত্রে স্ত্রীর অর্থ-সম্মান বাড়ার সম্ভাবনা আছে। প্রেম ও আত্মীয় আগমন শুভ। অর্থ সঞ্চয় হবে না।
কন্যা : কর্মক্ষেত্রে অতৃপ্তি থাকলেও সামান্য আয় বাড়বে। কর্মে বন্ধুদের সাহায্য পাওয়া যাবে। কাজে আলস্য দেখা দিতে পারে।
তুলা : অলসতা দূর করে বৈদেশিক বাণিজ্যে মন দিন। আয় ও সংসারের শান্তি বৃদ্ধি পাবে। দূরের পরিচিতরা ক্ষতি করার চেষ্টা করবে।
বৃশ্চিক : চাকরিক্ষেত্রে মনের ওপর চাপ বাড়বে। আয় ভালোই হবে। সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে না।
ধনু : নানা রোগে ভোগার আশঙ্কা আছে। কর্মক্ষেত্রে সম্মান-অর্থ বৃদ্ধির যোগ আছে। আত্মীয়র সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।
মকর : রোগ ভয় থাকলেও আয় বাড়বে। সম্পত্তিতে অর্থ লগ্নি হতে পারে। দেরি হলেও সঞ্চয় হবে।
কুম্ভ : কর্মক্ষেত্রে উন্নতি যোগ আছে। অর্থ সঞ্চয় বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।
মীন : কাজের চাপ বাড়বে। তেমন অর্থ উপার্জন হবে না। সুস্বাস্থ্য ও সম্মান বৃদ্ধির যোগ আছে।