এসএ গেমস ফুটবলে প্রথম দুই ম্যাচে জয়হীন বাংলাদেশ বৃহস্পতিবার হারাল শ্রীলঙ্কাকে। তাতে ফাইনালে খেলার আশা বেঁচে থাকল জামাল ভূঁইয়াদের।
বৃহস্পতিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারায় জেমি ডের শীর্ষরা। দলের পক্ষে একমাত্র গোলটি করেন মাহবুবুর রহমান সুফিল। ম্যাচের ১২ মিনিটে তিনি দলকে এগিয়ে দেন।
৩ ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ১-০ গোলে হার মানে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করে।
আগামী রবিবার নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।