দশকের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ হৃতিক

সবাইকে পেছনে ফেলে আবারও সেরা বলিউডের ‘গ্রিক দেবতা’খ্যাত অভিনেতা হৃতিক রোশন। ২০১৯ সালে এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় পুরুষ হিসেবে তাকে বেছে নিয়েছে ভক্তরা। শুধু ২০১৯-ই নয়, গত ১০ বছর ধরে তিনিই এই জায়গাটা ধরে রেখেছেন। সম্প্রতি ব্রিটিশ সংবাদপত্র ‘ইস্টার্ন আই’ এই নিয়ে একটি অনলাইন সমীক্ষা চালিয়েছিল, তাতেই এ খবর উঠে এসেছে। এ বছরেই হৃতিকের দুটো সিনেমা রিলিজ হয়েছে। ‘সুপার থার্টি’ এবং ‘ওয়ার’। দুটোই বক্স অফিসে সাফল্য পেয়েছে। তার মধ্যে ফের হৃতিক-ভক্তদের জন্য খুশির খবর সামনে এলো। তবে এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় পুরুষ হওয়াকে তেমন কোনো সাফল্য হিসেবে দেখছেন না হৃতিক। ‘একজন মানুষ কেমন দেখতে, সেটা দিয়ে কখনো কাউকে বিচার করিনি আমি। আমার নিজের রূপ নিয়েও কখনো মাথা ঘামাইনি’ বলেন তিনি। এই অনলাইন সমীক্ষায় দ্বিতীয় স্থানে রয়েছেন শহিদ কাপুর, তৃতীয় স্থানে রয়েছেন টেলিভিশন অভিনেতা ভিভিয়ান দিসেনা। চতুর্থ স্থানে রয়েছেন ‘ওয়ার’ ছবিতে হৃতিকের সহঅভিনেতা টাইগার শ্রফ। এই প্রথম আকর্ষণীয় পুরুষের সেরা দশে ঠঁাই পেলেন তিনি। ব্রিটিশ এশিয়ান পপ স্টার জায়ান মালিক এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। চলতি বছরের আগস্টে একটি মার্কিন সংস্থার অনলাইন সমীক্ষায় হৃতিক বিশ্বের ‘মোস্ট হ্যান্ডসাম ম্যান’-এর তালিকায় শীর্ষস্থান অধিকার করেছিলেন।