বৃষের সংসারে অতৃপ্তি যোগ, নতুন চাকরির সম্ভাবনা তুলার

মেষ : পৈতৃক সম্পত্তি রক্ষায় আইনি সাহায্য নিতে হবে। ঠান্ডায় গায়ে ব্যথা বাড়বে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না।

বৃষ : কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাওয়া যাবে। স্ত্রীর শরীর ভালো থাকবে না। তবে আয় বাড়বে। সংসারে কিছুটা অতৃপ্তি যোগ দেখা যায়।

মিথুন : কাজকর্মে স্ত্রীর প্রাধান্য থাকবে। অসুস্থ শরীর নিয়ে কাজে মনোযোগ দেওয়া কঠিন হবে। সম্পত্তি অর্জনের পরিবেশ পাবেন।

কর্কট : মাটির সঙ্গে সম্পর্কিত বা রাসায়নিক ব্যবসা ভালো চলবে। তীর্থক্ষেত্রে ভ্রমণ যোগ আছে। রোগ ভয় এবং আয় থেকে ব্যয় বেশি হবে।

সিংহ : কর্মক্ষেত্রে বন্ধুদের অনেক প্রভাব থাকবে। তাই একাধিক পথে উপার্জন করার সুযোগ পাবেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়বেন।

কন্যা : মায়ের স্বাস্থ্য ভালো থাকলেও আয় বাড়তে পারে। স্ত্রীর নামে সম্পত্তি ক্রয় হতে পারে। কিন্তু সংসারে অশান্তি দেখা দিতে পারে।

তুলা : নতুন চাকরির সম্ভাবনা আছে। ব্যবসায় উন্নতির যোগ আছে। তীর্থ ভ্রমণের সুযোগ আছে।

বৃশ্চিক : কাজে অনুক‚ল পরিবেশ বিরাজ করবে। রাসায়নিক দ্রব্যের ব্যবসা ভালো চলবে। আয় বাড়বে।

ধনু : কৃষিজীবীদের উৎপাদন বাড়তে পারে। আধ্যাত্মিক সাধনায় কৃতকার্য লাভ হবে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলুন।

মকর : গৃহ নির্মাণের কাজে অতৃপ্তি বাড়বে। জমি ক্রয়ের সুযোগ আসবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।

কুম্ভ : চাকরির ক্ষেত্রে শুভ বলা যায়। জমির মালিক হওয়া সহজ হবে। স্বল্প ভ্রমণ লাভজনক হবে।

মীন : জমিতে বা কৃষিতে অর্থ বিনিয়োগ করলে লাভবান হবেন। আয় বাড়বে। প্রেম ও রোমাঞ্চ শুভ।