চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বহুল প্রতীড়্গিত দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে সর্বপ্রথম ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’ স্থাপন প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়েছে। গতকাল রবিবার চুয়েট ক্যাম্পাসে তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই নির্মাণকাজের উদ্বোধন করেন। এসময় রেলপথ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সংসদ সদস্য এবিএম. ফজলে করিম চৌধুরী, চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে নতুন-নতুন সমস্যার সমাধান করতে হবে। আমাদের প্রযুক্তিনির্ভর দেশগড়ার কাজে মনযোগী হতে হবে। সেক্ষেত্রে চুয়েটের এই মেগা-প্রজেক্ট শেখ কামাল আইটি বিজনেস ইনকিবেশন সেন্টার ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনকে আরও সমৃদ্ধ করবে।
আইসিটি প্রতিমন্ত্রী আরও বলেন, ২০০৮ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রূপকল্প ঘোষণা করেন। মাত্র ১১ বছরের ব্যবধানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৭০ লাখ থেকে বর্তমানে প্রায় ১০ কোটিতে উন্নীত হয়েছে। এর মধ্যে প্রায় ২০ শতাংশ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। আমরা ২০২৪ সালের মধ্যে ৫জি নেটওয়ার্ক চালু করার লক্ষে¨ কাজ করে যাচ্ছি।
প্রসঙ্গত, তথ্যপ্রযুক্তি খাতে উদ্যোক্তা সৃষ্টি, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিজেদের সক্ষমতা বৃদ্ধি এবং বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে চুয়েটে ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’ স্থাপন করা হচ্ছে। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে চুয়েট ক্যাম্পাসে ৫ একর জমির ওপর ১০তলা ভবন বিশিষ্ট ইনকিউবেটরটি নির্মিত হচ্ছে। ২০২০ সালের জুলাই মাসের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে।