ফরিদপুরে আ.লীগ নেতা মুক্তিযোদ্ধা নুরুল বাশারের মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল বাশার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

নুরুল বাশারের ছেলে তানভীর হোসেন জানান, মঙ্গলবার সকাল ১০টায় আলফাডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া বেলা ১১টায় তার নিজ গ্রাম পাচুড়িয়া ইউনিয়নের পানিপাড়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে বারাংকুলা গোরস্থানে তাকে দাফন করা হবে।

মুক্তিযোদ্ধা নুরুল বাশারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ফরিদপুর-১ আসনের এমপি মনজুর হোসেন বুলবুল, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান জাহিদ হাসানসহ বিভিন্ন সংগঠন।