বপিএল-পিএসএলে স্পট ফিক্সিং

দোষ স্বীকার জামশেদের

স্পট-ফিক্সিং কেলেঙ্কারিতে দোষী প্রমাণিত হয়েছেন পাকিস্তানের সাবেক ওপেনার নাসির জামশেদ। গতকাল ইংল্যান্ডের ম্যানচেস্টার কোর্টে, দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ৩৩ বছর বয়সী জামশেদ। বিচারকাজ শুরু হওয়ার পর আগে দোষ স্বীকার না করলেও গতকাল শুনানির শুরুতে দোষ স্বীকার করে নেন জামশেদ। পিএসএলের আগে বিপিএলে স্পট ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন জামশেদ, তাও দুবার। ২০১৬ সালে রংপুর রাইডার্সে খেলেন জামশেদ। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে এক ওভারের প্রথম দুই বল থেকে কোনো রান না করার প্রতিশ্রুতিতে বাজিকরদের থেকে টাকা নেন। কিন্তু এই ব্যাটসম্যান পূর্বনির্ধারিত সংকেত না দেওয়ায় সেই ফিক্সিংয়ের শর্ত বাতিল হয়। ওই ম্যাচে ব্যাটে নির্দিষ্ট রঙের গ্রিপ ব্যবহার করার কথা ছিল তার। ডিসেম্বরের আরেকটি ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে তার ফিক্সিং করার কথা ছিল। তবে দল থেকে বাদ পড়ায় সেই ম্যাচ খেলাই হয়নি জামশেদের। ইন্টারনেট।