রাজশাহীর বিপক্ষে বড় সংগ্রহ পেতে ব্যর্থ মাশরাফীর ঢাকা

রাজশাহী রয়্যালসের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খুব সুবিধা করতে পারল না ঢাকা প্লাটুন। প্রতিপক্ষকে বড় টার্গেট ছুড়ে দিতে ব্যর্থ মাশরাফী বিন মোর্ত্তজার দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার বিপিএলের প্রথম ম্যাচে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে নামার আমন্ত্রণ জানান রাজশাহীর অধিনায় আন্ড্রে রাসেল। সিদ্ধান্তটি যথার্থ প্রমাণ করল বোলাররা।

প্রথমে ব্যাটিংয়ে নেমে কুড়ি ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করতে পারে ঢাকা। ৩৩ বলে এক চার ও তিন ছক্কায় সর্বোচ্চ ৩৮ রান করেন এনামুল হক বিজয়। ২১ রান করেন জাকের আলি। অন্যদের মধ্যে ওয়াহাব রিয়াজ ১৯, মাশরাফী অপরাজিত ১৮ ও লরি ইভান্স ১৩ রান করেন।

রাজশাহীর বোলারদের মধ্যে আবু জায়েদ ৪৩ রানে দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন তাইজুল ইসলাম, ফরহাদ রেজা, অলক কাপালি ও রবি বোপারা।