পার্বত্য চট্টগ্রামে মানুষের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। বিক্ষিপ্তভাবে আন্দোলন করে পাহাড়ের সমস্যা সমাধান কখনো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নবগঠিত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা। গতকাল বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে সংগঠনের জেলা পর্যায়ে আত্মপ্রকাশের সংবাদ সম্মেলন থেকে কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটি আহ্বায়ক কমিটির সদস্য আলম খান। এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, শান্তিচুক্তির সুফল পাচ্ছে না পার্বত্যবাসী। তাই পাহাড়ি-বাঙালি ভেদাভেদ ভুলে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই সংগঠনের আত্মপ্রকাশ।