মেষ: কাজের আগ্রহ কমে যাবে। স্ত্রীর রোগের জন্য বিদেশে যাওয়া শেষ পর্যন্ত বাতিল হবে। আত্মীয়দের থেকে অতৃপ্তি বাড়বে।
বৃষ: চাকরিক্ষেত্রে কর্তৃপক্ষের রোষানলে পড়তে পারেন। রোগ বৃদ্ধি রোধ করা যাবে না। সংসারে অশান্তি বিরাজ করবে।
মিথুন: মদ, জুয়াসহ ফাটকা ব্যবসা ভালো চলবে। পেটের পীড়ায় কষ্ট পাবেন। সন্তানের দিকে নজর রাখুন।
কর্কট: ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। তবে এখনই পুঁজি লগ্নিতে সুফল আশা করা যায় না। মায়ের রোগের চিকিৎসা ভালোভাবে হওয়া উচিত।
সিংহ: কাজে ভিড় কম। শেষ পর্যন্ত আশা পূরণ হবে না। নিকটাত্মীয়র বিপদে পড়ার সম্ভাবনা।
কন্যা: পেটের রোগে বিদেশে যাওয়ার ইচ্ছা থাকলেও শেষে হবে না। শত্রুরা ব্যবসায় ক্ষতি করবে। তবুও আয় বন্ধ হবে না।
তুলা: বিদেশের সঙ্গে তরল পদার্থের ব্যবসা ভালো হবে। আয় বাড়লেও স্বাস্থ্য ভালো যাবে না। বিদেশ ভ্রমণ শেষ পর্যন্ত বাতিল হবে।
বৃশ্চিক: ফাটকা ব্যবসায় লাভ হবে। তবে এখনই অর্থ বিনিয়োগ লাভজনক হবে না। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।
ধনু: এখনই স্ত্রীর রোগের চিকিৎসা করান। নিজের স্বাস্থ্যও ভালো যাবে না। ব্যবসায় অর্থ বিনিয়োগ লাভজনক হবে।
মকর: ব্যবসার জন্য নতুন যোগাযোগ ভালো হবে না। দ্রুত রোগের চিকিৎসা নিন। ব্যয় বাড়বে।
কুম্ভ: সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। তবে ব্যবসায় খুবই শুভ ফল লাভ করবেন। অবৈধ প্রেমে সম্মানহানির যোগ আছে।
মীন: কাজের ব্যস্ততা বাড়বে। সে অনুপাতে অর্থ উপার্জন হবে না। মায়ের স্বাস্থ্যের আরও অবনতি ঘটবে। পিতারও অসুস্থতা যোগ আছে।