বৃষের কর্মক্ষেত্রে দ্বন্দ্ব চরমে, ধনুর গোপন শত্রুরা তৎপর থাকবে

মেষ : ব্যবসায় অংশীদারদের নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। স্বার্থের জন্য আত্মীয়রা বিরুদ্ধে যাবে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবে।

বৃষ : কর্মক্ষেত্রে দ্বন্দ্ব চরমে উঠতে পারে। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের যোগ দেখা যায়। আয় বাড়বে।

মিথুন : ব্যাংক, বীমায় কর্ম প্রাপ্তির সম্ভাবনা আছে। আয় বাড়লেও পারিবারিক চাহিদা আয়ের বেশি হবে। স্বাস্থ্যের যতœ নিন।

কর্কট : ব্যবসায় পুঁজির প্রয়োজন হলেও এখনই বিনিয়োগ করা সম্ভব হবে না। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। আয় থেকে ব্যয় বৃদ্ধির যোগ আছে।

সিংহ : কাজের চাপ সত্ত্বেও আয় বাড়বে না। নগদ জমা টাকা খরচ হবে। সন্তানের চিকিৎসায় অনেক ব্যয় হবে।

কন্যা : চাকরিতে সম্মান বৃদ্ধির যোগ আছে। সংসারে দ্বন্দ্ব হ্রাস পাবে। শিক্ষায় কৃতকার্য হওয়া যাবে।

তুলা : মারামারিঘটিত কোনো মামলার আইনগত ঝামেলা আসতে পারে। আয় বাড়বে। কাজে আত্মীয়র সহযোগিতা পাওয়া যায়।

বৃশ্চিক : স্বাধীন পেশা, বিশেষ করে রাজনীতির বিচ্ছেদের দিনটি খুবই ব্যস্ততায় কাটবে। আয় বাড়বে; তবে ভ্রমণে সতর্ক থাকবেন।

ধনু : কোনো বিষয়ে আইনি সহযোগিতা পাওয়া সহজ হবে না। ব্যয় বাড়বে গোপন শত্রুরা খুবই তৎপর থাকবে।

মকর : কর্মক্ষেত্রে আইনি জটিলতায় পড়তে পারেন। স্নায়ুরোগে কষ্ট পেতে পারেন। খরচ বাড়বে।

কুম্ভ : সরকারি কর্মকর্তাদের পদোন্নতি হবে। আইনজীবীদের সুনাম বাড়বে। পরীক্ষার্থীদের পরীক্ষার ফল শুভ হবে।

মীন : মামলায় বিজয়ী হবেন। সম্পত্তির প্রাপ্তি যোগ আছে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন।